Thanks for Your Visit! Please contact us at +8801675006694 Dismiss
স্প্রিংলার ইরিগেশান সিষ্টেম (Sprinkler Irrigation System) কৃষি জমি বা বাগানে পানি সেচ দেওয়ার একটি আধুনিক পদ্ধতি। কার্যত এ পদ্ধতিতে জমি বা বাগানে প্রাকৃতিক বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ দেওয়া হয়। বৈদ্যুতিক/ ডিজেল/ সোলার চালিত পানির পাম্পের সাহায্যে পাইপ লাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রেশারে পানি প্রবাহিত করা হলে স্প্রিংলার হেড (Sprinkler Head) পানির প্রেশারে ঘুরতে থাকে এবং ক্ষুদ্রাকার ফোটায় বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ দিয়ে থাকে। বিশেষভাবে পানির পাম্প, পাইপিং সিষ্টেম ও স্প্রিংলারের অবস্থান এমনভাবে ডিজাইন করতে হয় যেন সেচের পানি জমি বা বাগানের সকল গাছে সমানভাবে পৌঁছুতে পারে।
সামগ্রিকভাবে ভূগর্ভস্থ পানির উৎস, নদী-নালা, খাল-বিল, পুকুর ইত্যাদি যেকোন জলাশয় থেকে পানি সরবারহ করা যায়। তবে পানির লাইনে একটি পানির ফিল্টার যুক্ত করলে স্প্রিংলার হেড (sprinkler head) দীর্ঘদিন ভালো থাকে।
এই পদ্ধতি (Sprinkler Irrigation System) একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সেচ পদ্ধতি, একবার সেটআপ করলে সাধরনত: ১৫–২০ বছর অনায়াসে ব্যবহার করা যায়। তবে পানির পাম্প/মোটর এবং স্প্রিংলারের নিয়মিত যত্ন ও পরিচর্যার উপর এই সেচ পদ্ধতির মেয়াদ ও কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে।
এই সেচ ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। তবে সেক্ষেত্রে পানি প্রবাহের পাইপ লাইন মাটির উপর দিয়ে সেটআপ করলে স্থানান্তর করা সহজ হয়। স্প্রিংলার (sprinkler) হেড এবং রাইজার ষ্ট্যান্ড (riser stand) মাটির উপরই থাকে, এটি প্রয়োজনমতো যেকোন স্থানে সরিয়ে নেওয়া যায়।
স্প্রিংলারের ধরন ও ক্ষমতা, স্প্রিংলার হেডের (sprinkler head) সংখ্যা, পানির মোটর বা পাম্পের ক্ষমতা, পাইপের আকার ও ধরন এবং এই সিষ্টেম সেটআপ করার খরচ ইত্যাদি জমি বা বাগানের পরিমাপ, মাটি ও ফসলের ধরন, গাছের আকৃতির উপর ভিন্ন, ভিন্ন হয়ে থাকে। যেহেতু স্প্রিংলার ইরিগেশন সিষ্টেম (Sprinkler Irrigation System) একটি আধুনিক প্রযুক্তি নির্ভর সেচ প্রদ্ধতি এটি সেটআপ করার প্রাথমিক খরচ তুলনামূলক ভাবে একটু বেশি, তবে এই খরচ একবারই করতে হয়। এর দীর্ঘমেয়াদি ও বিভিন্ন ধরনের সুবিধার কথা বিবেচনা করলে প্রচলিত সেচ ব্যবস্থার তুলনায় স্প্রিংলার (sprinkler) ইরিগেশন সিষ্টেমের খরচ অনেক কম।
ড্রিপ ইরিগেশন আজকের আধুনিক কৃষিতে এক বিরাট বিপ্লব। এটি সঠিক পরিমাণে পানি সরবরাহ করে পানির অপচয় কমায় এবং ফসলের উৎপাদন বাড়ায়। এই সিস্টেমের মূল উপাদানের মধ্যে অন্যতম হল ১৬ মিমি এলডিপিই (Low-Density Polyethylene) পাইপ। এই পাইপটি কৃষিতে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী, কারণ এটি নমনীয়, টেকসই এবং পরিবেশবান্ধব। এই ব্লগে আমরা ১৬ মিমি এলডিপিই পাইপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও কৃষি ও পরিবেশগত দিক থেকে এর অগণিত সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১৬ মিমি এলডিপিই পাইপ কী? ১৬ মিমি এলডিপিই পাইপ হলো ড্রিপ ইরিগেশন সিস্টেমের একটি প্রধান উপাদান। এটি নিম্ন ঘনত্বের পলিথিন থেকে তৈরি, যা খুবই নমনীয়, হালকা ও টেকসই। মূলত এটি সঠিকভাবে পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়, যেখানে পানি সরাসরি ফসলের শিকড়ে পৌঁছানো হয়। ১৬ মিমি এলডিপিই পাইপের প্রধান বৈশিষ্ট্য ১. নমনীয় ও হালকা ওজন পাইপটি খুব…
Features and Benefits of 16mm LDPE Pipe: Drip irrigation has revolutionized modern farming by offering an efficient, water-saving solution tailored to the precise needs of crops. At the heart of many drip irrigation setups lies the 16mm LDPE (Low-Density Polyethylene) pipe, a versatile and durable component essential for optimal water delivery. In this blog post, we will explore the key features and wide-ranging benefits of using 16mm LDPE pipes for drip irrigation — highlighting how they positively impact agriculture productivity and environmental sustainability. What is 16mm LDPE Pipe? The 16mm LDPE pipe is a flexible, lightweight tubing commonly used as the main distribution line or lateral line in drip irrigation systems. Made from low-density polyethylene, this pipe offers excellent resistance to UV rays, chemicals, and…
Protective cultivation, also known as protected agriculture or greenhouse farming, refers to the practice of growing plants within enclosed structures or controlled environments to provide protection from adverse weather conditions, pests, diseases, and other environmental factors. This method enables farmers to create a more favorable growing environment, extend the growing season, and enhance crop quality and yield. Key aspects and benefits of protective cultivation: Farmers commonly use greenhouses as structures for protective cultivation. They typically build them with transparent materials like glass or plastic to create a controlled microclimate for plants. Greenhouses trap heat from the sun to create a warmer environment and shield crops from extreme temperature changes, frost, and strong winds. Farmers extend the growing season beyond the natural limits of the local…
Soil Moisture Sensor বা মাটির আর্দ্রতা পরিমাপক মাটির আর্দ্রতা পরিমাপক (Soil Moisture Sensor) হলো একটি যন্ত্র যা মাটির ভিতরে পানি বা আর্দ্রতার পরিমাণ নির্ণয় করতে ব্যবহৃত হয়। এটি কৃষি, বাগান, এবং আধুনিক সেচ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। মাটির আর্দ্রতা পরিমাপক কীভাবে কাজ করে? মাটি যত ভেজা বা শুকনো হয়, তার বৈদ্যুতিক বৈশিষ্ট্য (যেমন পরিবাহিতা বা ক্যাপাসিট্যান্স) তত পরিবর্তিত হয়। এই সেন্সর সেই পরিবর্তন নির্ণয় করে মাটির আর্দ্রতার স্তর বুঝতে সাহায্য করে। Soil Moisture Sensor মাটির আর্দ্রতা পরিমাপক সাধারণত দুই ধরনের হয়ঃ রেজিস্টিভ সেন্সর (Resistive Sensor) ক্যাপাসিটিভ সেন্সর (Capacitive Sensor) রেজিস্টিভ সেন্সর কিভাবে কাজ করে? মূলতঃ এই সেন্সরে দুইটি ধাতব প্রোব (ধাতব দণ্ড) থাকে যা মাটিতে প্রবেশ করানো হয়। মাটিতে যত বেশি পানি থাকবে, তত বেশি বৈদ্যুতিক পরিবাহিতা (conductivity) হবে। ফলে বেশি পানি মানে বেশি…
Sprinkler irrigation is a popular method of watering crops and lawns. It involves sprinkler heads attached to a network of pipes, which spray water evenly. The heads can be programmed to operate automatically, saving manual effort, and reducing water usage by up to 50%. The flexibility of the system allows for adjustments based on changing weather conditions. However, installation and maintenance costs can be high and vary depending on the size of the area irrigated.
সুরক্ষিত পরিবেশে চাষাবাদ হলো ফসলের ধরণ ও আঞ্চলিক আবহাওয়ার গতি-প্রকৃতির উপর নির্ভর করে প্রাকৃতিক বায়ুচলাচল বা কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রয়নের মাধ্যমে করা চাষাবাদ। সুরক্ষিত কাঠামো ফসলের নিয়মিত বৃদ্ধির উপযোগী পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে। সাধারনত এ ধরনের পরিবেশে শাক-সবজি ও ফুলের চাষ করা লাভজনক। সুরক্ষিত পরিবেশে চাষকৃত ফসলের প্রয়োজনীয়তা অনুযায়ী তাপমাত্রা, আর্দ্রতা, আলোর প্রখরতা, সার, কীটনাশক, ও সেচ প্রদান করা যায় এবং এটি রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখে। সুরক্ষিত পরিবেশে চাষাবাদ করে আমরা অধিক মুনাফা অর্জনের পাশাপাশি বাজার চাহিদা অনুসারে প্রকৃতি ও মৌসুম নির্বিশেষে যেকোন শাক-সবজি ও ফুলের চাষ করা সম্ভব। ভৌগলিক অবস্থান, আবহাওয়ার প্রকৃতি ও ফসল অনুযায়ী অবকাঠামোয় ভিন্নতা রয়েছে। খুব ঠান্ডা অথবা সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে যে সকল ফসলের চাষাবাদ করতে হবে সে সকল ফসলের জন্য পলি-হাউজ বা গ্লাস-হাউজ এবং আকষ্মিক…